সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 10:11 pm

বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

দ্বিতীয় ম্যাচেও শুরুটা ভালো হয়েছে বাংলাদেশ নারী দলের। টস হেরে বোলিংয়ে নেমে প্রথম ইনিংস শেষে আইরিশদের ১৯৩ রানে আটকে দিয়েছে টাইগ্রেসরা। শনিবার (৩০ নভেম্বর) মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন অ্যামি হান্টার। বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন।

এর আগে, সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ। নারী ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড। দ্বিতীয় ওয়ানডেতেও নিশ্চিতভাবেই সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে টাইগ্রেসরা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। পরবর্তী নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে পরপর আরও ৫টি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে।