সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:39 am

গাজীপুরে ট্রাকের ধাক্কায় নারী নিহত

বুধবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক দশটার দিকে মধ্যপাড়া ইউনিয়নের আকুলি চালা এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুরের কালিয়াকৈরে মাটি ভর্তি ড্রাম ট্রাকে কাইরা নিলো শেফালী (৩৫) নামে এক নারী শ্রমিকের প্রাণ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

নিহত শেফালী পূর্ব চানপুর গ্রামের নাহিদ মিয়ার স্ত্রী এবং চার বছরের কন্যাসন্তানের মা।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে আসছিল ইউসুফ, ফরহাদ ও আলাউদ্দিন নামে তিন ব্যক্তি। প্রতিদিনের মতো আজও মাটি খেকোরা মাটি ভর্তি ট্রাকটি তেঁতুলতলা ও চানপুর এলাকা থেকে আসছিল। ওই রাতেই নারী শ্রমিক শেফালী কর্মস্থল থেকে ছুটি শেষে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এসময় ক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি মহিদুল ইসলাম সুজন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত্যু দেহটি উদ্ধার করা হয়েছে। উত্তেজিত জনতার ট্রাকটিতে আগুন দিয়েছে।