সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:35 am

মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

রাজধানীর মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫০) বছরের এক মহিলা মারা গেছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে মগবাজার রেলগেটে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওই মহিলাকে হাতিরঝিল থানা পুলিশ ঢাকা মেডিকেলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল সারে ৯টার দিকে মারা যায়।

হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সকালে সংবাদ পেয়ে মগবাজার রেলগেট থেকে ওই মহিলাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরো জানান- স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, মগবাজার রেলগেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল ওই মহিলা। এসময় একটি ট্রেনে ধাক্কায় আহত হয় ওই অজ্ঞাত মহিলা। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।


সময়ের আলো/১১ জানুয়ারি, ২০২৫