সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:41 am

বিয়ে করলেন তারকা যুগল জামিল-মুনমুন

দীর্ঘদিন চুপিসারে চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন।

রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের উপস্থিতি উত্তরায় তাদের বিয়ে হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা জামিল।

তিনি বলেন, দুই পরিবারের উপস্থিতি আমরা বিয়ে করেছি। একসঙ্গে কাজ করতে গিয়ে আমাদের চেনাজানা। এরপর কখন যে একে অপরের প্রেমে পড়েছি আমরা নিজেরাও জানি না। সেই প্রেম বিয়ে গড়িয়েছে। আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।

জানা গেছে, জামিল-মুনমুন একসঙ্গে বেশকিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। সেই পরিচয় প্রেমে গড়ায়। অতঃপর তাদের চার হাত এক হয়েছে।

সময়ের আলো ডেস্ক/৭ এপ্রিল, ২০২৫