সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

February 23, 2026 5:46 am

রিলস বা শর্টস দেখলে আপনার যে রোগ হতে পারে

রাতে ঘুমানোর আগে মোবাইলে রিলস বা শর্ট ভিডিও হয়তো আমরা সবাই দেখি। আবার রিলস দেখা শুরু করলে চোখের পলকে রাত শেষ হয়ে যাওয়ার ব্যাপারটি যেনো একেবারে নিত্যদিনের অভ্যাস হয়ে উঠেছে অনেকের। গবেষণা বলছে, এতে আপনি ডেকে আনছেন নিজের মৃত্যু।

ঘুমানোর আগে দীর্ঘ সময় ধরে শর্ট ভিডিও বা রিলস দেখা মানুষের উপর গবেষণা করে দেখা গেছে, তাদের মধ্যে রয়েছে ব্যপক স্বাস্থ্য সমস্যা। চীনের হেংশুই পিপলস হাসপাতালে চালানো এই গবেষণার জন্য ৪,৩১৮ জন অংশগ্রহণকারীর ডাটা বিশ্লেষণ করা হয়েছে।

২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত হেংশুই হাসপাতালে মেডিকেল চেকআপ করা অংশগ্রহণকারীদের ডাটা সংগ্রহ করে এই গবেষণা চালানো হয়। ডাটা বিশ্লেষণে প্রোগ্রামিং ব্যবহার করে একটি মডেল তৈরি করা হয়, যেখানে নির্ণয় করা হয়েছে উচ্চ রক্তচাপের সম্ভাব্য ঝুঁকি। শুধু তাই নয় সময়ের সাথে সাথে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকি বাড়ায় উচ্চ রক্তচাপ।

গবেষণা অনুযায়ী, যারা ঘুমানোর আগে ১ ঘণ্টার বেশি শর্ট ভিডিও দেখেন, তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি অন্যদের তুলনায় ২ থেকে ৬ গুণ বেশি। ২-৩ ঘণ্টা স্ক্রিন টাইম থাকলে ঝুঁকি ১.৫ থেকে ৪.৭ গুণ। আর ৩-৪ ঘণ্টা দেখলে ৫.৩ থেকে ১৬.৭ গুণ। যদি কেউ এর চেয়েও বেশি সময় ধরে শর্ট ভিডিও দেখেন তাদের মধ্যে এই ঝুঁকি ২১ থেকে ৭/৮ গুণ পর্যন্ত বেড়ে যায়।

শর্ট ভিডিও দেখা শুধু সময়ের অপচয় নয়, বরং স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। বিশেষ করে রাতে ঘুমানোর আগে মোবাইল বা ট্যাবে দীর্ঘক্ষণ ভিডিও দেখাও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। গবেষকরা বলেছেন, রিলস বা শর্ট ভিডিও দেখা কমানো, নিয়মিত ব্যায়াম করা এবং স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস গড়ে তোলা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। আসক্তি কমাতে সময়মতো জীবনযাত্রার পরিবর্তন ও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সময়ের আলো ডেস্ক/২১ মে, ২০২৫

আরও - স্বাস্থ্য সংবাদ

আরও - লাইফ স্টাইল সংবাদ

আরও - ভিন্ন খবর