সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 30, 2026 12:06 am

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সিইসি

বৃহস্পতিবার (৯ নভেম্বর, ২০২৩) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বঙ্গভবনে প্রবেশ করেন। এরপর দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শুরু হয়। এতে সিইসি ছাড়াও চার জন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন। রাষ্ট্রপতির কার্যালয়ে প্রবেশের আগে সাক্ষাতের বিষয়টি জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
এর আগে বুধবার (৮ নভেম্বর) নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে জানিয়েছেন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। 
বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসি সচিব সাংবাদিকদের জানান, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে কমিশন। তিনি চাইলে কোনো পরামর্শ দিতে পারেন। তবে তফসিল ঘোষণার চূড়ান্ত তারিখ এখনও ঠিক হয়নি। কমিশন সভায় এটা ঠিক করা হবে।