সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 3:43 pm

ওয়াশিংটন যাচ্ছেন পিটার হাস

পিটার হাস বেলা ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করতে পারেন বলে জানা গেছে। তবে হঠাৎ করেই তার এই ঢাকা ত্যাগ করার কারণ জানা যায়নি। 
বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কয়েকমাস ধরেই বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে মার্কিন এ রাষ্ট্রদূতকে। বিএনপির পক্ষ থেকে তাকে অবতার হিসেবেও আখ্যা দেয়া হয়েছে। আর আওয়ামী লীগ বারবারই বলে আসছে, যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ নিয়ে কাজ করছে।
বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর পিটার হাস বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই।

সময়ের আলো/অনলাইন/১৬.১১.২৩