সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 8:05 pm

তফসিল পেছালে আপত্তি নেই আওয়ামী লীগের: ওবায়দুল কাদের

বুধবার দুপুরে তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে কমনওয়েলথ প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের।এসময় নির্বাচনী জোটের সমীকরণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কমনওয়েলথ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে কথা বলেন তিনি।

তফসিল পেছানো নিয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, নির্বাচনের বিষয়টা পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে। এখানে সময়সীমা নির্ধারিত। এসময়ের মধ্যে যেকোনো অ্যাডজাস্টমেন্ট তারা করতে পারে।

বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব) ফারুক খান, নির্বাচন পর্যবেক্ষক উপ-কমিটির চেয়ারম্যান জিয়াউদ্দিন, সদস্য সচিব এবং অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রমুখ।

ভোরের আকাশ/অনলাইন/২২.১১.২৩