সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 12:11 pm

কমেছে সবজি-ডিম-মুরগির দাম

আলুর কেজি ৫০ থেকে ৫৫ টাকা, নতুন আলু ১০০ টাকা, দেশি পেঁয়াজ ১২০ টাকা, ভারতীয় পেঁয়াজ ১১০ টাকা, কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি মুলা ৩০ টাকা, শিম ৪০ থেকে ৫০ টাকা, পাকা টমেটো প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকা, কচুরমুখী ৭০ টাকা ও গাজর ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৩০ টাকা, মুলা শাক ১০ টাকা, পালং শাক ১৫ টাকা, কলমি শাক ৮ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে। বাজারে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমে বেগুন ৫০ থেকে ৭০ টাকা, করলা-ঢেঁড়স-পটল ৫০-৬০ টাকা, বরবটি ৮০ টাকায়, ধুন্দল ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, লাউ প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনে পাতার কেজি ১০০-১২০ টাকা, কলার হালি ২০ টাকা, জালি কুমড়া ৪০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৩৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আজ শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ রাজধানীর বেশকিছু বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। চলতি সপ্তাহে ব্রয়লার মুরগি ১৬৫-১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, ব্রয়লারের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে। ডিমের দামও কিছুটা কমেছে। বাজারগুলোতে লাল ডিমের ডজন ১২০-১৩০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা ডজন বিক্রি হচ্ছে।