সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 30, 2026 12:57 am

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল

নিয়ম অনুসারে, ৩০ নভেম্বর ছিল রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। দুই মাস সময় বাড়ানোর ফলে এখন আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি পর্যায়ের করদাতারা কোনো জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন।
এছাড়া কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময়ও বাড়ানো হয়েছে। এই শ্রেণির করদাতাদের রিটার্ন জমার শেষ সময় ছিল আগামী বছরের ১৫ জানুয়ারি; সেটি এখন ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।
গত সপ্তাহে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) রিটার্ন জমার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন করে। এর আগে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন রিটার্ন জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়ানোর দাবি জানিয়েছিল।