-
Facebook
-
Twitter
-
Linkedin
আমিরাতে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি এক প্রবাসী
দিদারুল রাস আল খাইমাহতে গাড়িচালক হিসেবে কর্মরত রয়েছেন।
২০ ডিসেম্বর বুধবার স্থানীয় পত্রিকা খালিজ টাইমস প্রতিবেদনে জানিয়েছে, আবুধাবি ভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে ১ মিলিয়ন দিরহাম জিতে নিয়েছেন বাংলাদেশি এই প্রবাসী। বাংলাদেশি অর্থে যা ২ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার ১৯৫ টাকা।
৫৬ বছর বয়সী মোহাম্মদ দিদারুল আলম আমিরাতে একজন ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করেন। বন্ধুদের কথা শুনে গত এক বছর ধরে বিগ টিকিটের লটারি কিনছেন তিনি। এক বছরের মধ্যেই কপাল খুলে গেছে তার। মুহূর্তের মধ্যেই তিনি হয়ে গেছেন কোটিপতি।
লটারিতে ৩ কোটি টাকা জেতার পর মোহাম্মদ দিদারুল আলম বলেছেন, আমরা ১৯ জনের একটি দল। বিগত এক বছর ধরে আমরা প্রতি মাসে লটারির টিকিটি কিনছি। এটি নিয়ে তৃতীয়বারের মতো আমার নামে টিকিট কিনেছিলাম।
আমরা বিশেষ অফারে দুটি কিনলে দুটি ফ্রিতে চারটি টিকিট কিনেছিলাম। আমি দুটি টিকেট সিলেক্ট করেছিলাম। আর আমার বন্ধু দুটি টিকেট সিলেক্ট করেছিল। যে টিকিটটি বিজয়ী হয়েছে সেটি আমি বেছে নিয়েছিলাম। আমাদের এই জয়ের জন্য আমি অনেক খুশি।
এই অর্থ দিয়ে কী করবেন? এমন প্রশ্ন করা হয় মোহাম্মদ দিদারুল আলমের কাছে। জবাবে তিনি বলেন, আমি এখনো জানি না। আমি আমার পুরস্কার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করব। আর আমার নগদ অর্থ দিয়ে, বাংলাদেশে আমার সন্তানদের জন্য হয়ত একটি নতুন বাড়ি কিনব।
ভোরের আকাশ/অনলাইন/২২.১২.২৩