সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 10:51 pm

আপনাদের সেবা করার সুযোগ দিন: মাশরাফি

আপনাদের ভোট নিয়ে এমপি নির্বাচিত হতে চাই। আমার একটাই লক্ষ্য, নড়াইলের উন্নয়ন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত তার নির্বাচনী এলাকা জেলার লোহাগড়া উপজেলার মিঠাপুর, দরি মিঠাপুর, নালিয়া, নলদী এবং লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্যে ও জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

মাশরাফি বলেন, নৌকা শান্তি ও উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সবাইকে ভোট দেওয়ার অনুরোধ।

ক্রিকেট তারকা মাশরাফির নলদী ইউনিয়নের মিঠাপুরসহ অন্যান্য এলাকায় পৌঁছালে তাকে দেখতে শত-শত নারী-পুরুষ পথের দুইধারে ভীড় জমান। এসময় তিনি এলাকার মুরব্বীদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন