সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 7:33 am

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৫৫

মৃতের সংখ্যা এর থেকে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নতুন বছরের প্রথম দিনেই আঘাত হানা সিরিজ ভূমিকম্পে এ পর্যন্ত অর্ধশতাধিক প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে দেশটির স্থানীয় গণমাধ্যম সূত্রে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবারের শক্তিশালী ভূমিকম্পের জেরে জাপানে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা বেঁচে যাওয়াদের সন্ধানে বুধবারও মরিয়া হয়ে অনুসন্ধান চালাচ্ছেন।

সোমবার জাপানের প্রধান দ্বীপ হোনশুতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পের জেরে দেশটিতে সুনামির আশঙ্কাও জাগে। ভূমিকম্পের ১০ মিনিটের মধ্যে ১.২ মিটার (প্রায় ৪ ফুট) উচ্চতার ঢেউ আঘাত হানে ইশিকাওয়ার ওয়াজিমা শহরে।

ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের ফায়ার সার্ভিস জানায়, তারা ভূমিকম্পে অন্তত ৩০টি ভবন ধসে পড়ার খবর পেয়েছে। ক্ষয়ক্ষতির খবর এখনও আসছে। তাদের হিসাবে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে ৫০টির মতো ভূমিকম্প অনুভূত হয়েছে।