সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 1:10 pm

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা

এদিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী গনভবন থেকে সড়কপথে রওনা হয়ে দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান। টুঙ্গিপাড়া পৌঁছেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে নিয়ে তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে আলাদাভাবে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন।

পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী এবং নব-নির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্য ও সংসদ সদস্যগণ।

এসময় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, ন‚রুল মজিদ মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান কামাল, ডা. দীপু মনি, তাজুল ইসলাম, ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, হাছান মাহমুদ, আবদুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, আব্দুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ, আব্দুস সালাম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, ইয়াফেস ওসমান, সামন্ত লাল সেন, টেকনোক্রেট মন্ত্রী ইয়াফেস ওসমান, ডা. সামন্ত লাল সেন, প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ এ আরাফাত, মহিবুর রহমান, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল টিটু, খালিদ মাহমুদ চৌধুরী, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপিসহ বেশ কয়েকজন এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম প্রমূখ উপস্থিত ছিলেণ।