সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:21 am

স্মার্ট বস্ত্র ও পাট খাত তৈরিতে কাজ করব: জাহাঙ্গীর কবির নানক

গতকাল শুক্রবার বিকালে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রউফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ সামনে রেখে পাট ও বস্ত্র খাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নের কাজ করতে হবে। দেশের বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রফতানি বৃদ্ধিতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাব। 
উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নেন। নতুন মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। 
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালে রাজধানীর মোহাম্মদপুর আসন (ঢাকা-১৩) থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নানক। ২০০৯ সালে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে একই আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এ রাজনীতিক।