সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 10:26 pm

দিয়াবাড়ি স্টেশনে মেট্রোরেলের টিকিট শেষ, গেট বন্ধ

রোববার (৪ ফেব্রুয়ারি) শেষ হয়েছে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত শেষে মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

এ সময় অনেকেই উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশনে ভিড় জমিয়েছেন। জানা গেছে, বেলা ১১টার পরে স্টেশনে প্রবেশের গেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকে ঘোষণা দেওয়া হয়, এ স্টেশনের টিকিট শেষ, যাত্রীরা যেন সামনের স্টেশনের দিকে যান।

ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে আসা মানুষের ঢল নেমেছিল তুরাগতীরে। মানুষের এই ঢল কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। শনিবার রাত ১০টা থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রেখেছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ।

সময়ের আলো/ অনলাইন/৪ ফেব্রুয়ারি, ২০২৪