-
Facebook
-
Twitter
-
Linkedin
বিশ্বের দ্বিতীয় দূষিত শহর ঢাকা
আজ সোমবার সকাল ৯টা ১৫মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে থাকা কলকাতার দূষণ স্কোর ৩১৯ অর্থাৎ সেখানকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে রাজধানী ঢাকা। এই শহরের স্কোর ২৪০ অর্থাৎ এখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।
এরপরে রয়েছে ভারতরে রাজধানী দিল্লি। এই শহরের স্কোর ২৩২। ২২৬ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের আরেক শহর মুম্বাইয়ের স্কোর ২২০।
তথ্যমতে, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ এর বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
ঢাকার বায়ু দূষণ ধারাবাহিকভাবেই উদ্বেগজনক। বায়ুদূষণের অনেক উৎসের মধ্যে ইদানিং নির্মাণযজ্ঞও উঠে এসেছে। ভবন বা অবকাঠামো নির্মাণে আদর্শ মান মানা হয় না। সরকারি ও বেসরকারি সব উন্নয়নকাজ উন্মুক্তভাবেই করা হচ্ছে।
আমাদেরসময়/অনলাইন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪