সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 6:08 am

অটোরিকশাকে ধাক্কা দিয়ে লরি খাদে, নিহত ৩

নিহতদের মধ্যে হানিফ ও নবী হোসেন নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা দুজনেই রাঙামাটি শহরের তবলছড়িস্থ স্বর্ণটিলা এলাকার বাসিন্দা। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে অটোরিকশাচালক মো. নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোরিকশাটি ৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। কাউখালী উপজেলা সাপছড়ি কলাবাগান এলাকায় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, অটোরিকশাকে চাপা দিয়ে লরিটি ৪০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।আমাদের সময়/অনলাইন/১৫ ফেব্রুয়ারি ২০২৪