সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 7:42 am

আমি কাউকে দুই নাম্বারি টাকা বানাতে দিবনা : ব্যারিস্টার সুমন

আবার কাউকে দুই নাম্বারি টাকা বানাতেও দিবনা। আমি সেই নীতিতে অবিচল আছি এবং থাকব। আমি শার্ট প্যান্ট পরে পুলিশ প্রটোকল নিয়ে ঘুরাঘুরি করার জন্য এমপি হই নাই। আমি এলাকার উন্নয়ন করার জন্য এমপি হয়েছি। আমাকে এমপি নির্বাচিত করা হয়েছে এলাকার মানুষের সেবক হিসেবে কাজ করার জন্য। আমি যেসকল বরাদ্দ পাব সেগুলো পাই পাই করে জনগণের জন্য খরচ করব। ইতিমধ্যে আমি দুই কোটি টাকা পেয়েছি, আমি সেগুলো দুই উপজেলা সমানভাবে ভাগ করে দিয়েছি। উন্নয়নের ক্ষেত্রে কেউ আমার শত্রু নাই, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই।

তিনি শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে চুনারুঘাট উবাহাটা ইউনিয়নের বড়কোটা এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ব্যারিস্টার সুমন আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় দুটি পৌরসভা আছে, কিন্তু ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য কোন সুবিধা নাই, একটা শৌচাগার নাই, চারিদিকে শুধু ময়লার স্তুপ। বিগত সময়ে এলাকার উন্নয়নের ক্ষেত্রে যে পরিমাণ কাজা রাখা হয়েছে, সেগুলো পূরণ করাই এখন আমার প্রধান কাজ। আর কেউ যদি অন্যায়ভাবে কোন কাজ করে বলে যে, আমি এমপি সুমনের লোক, তাহলে সাথে সাথে তাকে আটক করে রাখবেন, পরেরটা আমি দেখব।বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রজব আলী, ব্যবসায়ী গোলাম রাব্বানী, ইলিয়াস আহমেদ প্রমুখ।

সময়ের আলো/২৪ ফেব্রুয়ারি, ২০২৪

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.