সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 11:59 pm

গজল শিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন

বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে গায়ক নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন।

পঙ্কজ উধাসের জনসংযোগ কর্মকর্তা জানান, তিনি ২৬ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টার দিকে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা ভালো ছিল না।’ পঙ্কজ উদাসের মৃত্যুর খবরে সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।

পঙ্কজ উদাস ভারতের গুজরাতে জন্মগ্রহণ করেন। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তার সংগীত দুনিয়ায় যাত্রা শুরু করেন।

তার গাওয়া ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’ গানগুলো উল্লেখযোগ্য। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর ঝুলিতে। বাংলা ‘গোলাপ ঠোটে রঙিন হাসি’, ‘চোখে চোখ রেখে’, ‘তোমার চোখেতে ধরা’ ইত্যাদি গান জনপ্রিয়তা পেয়েছে।


সময়ের আলো/২৬ ফেব্রুয়ারি, ২০২৪