সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 12:18 pm

এক মাস পর ২৩ নাবিকসহ মুক্ত এমভি আবদুল্লাহ

আটক জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটিতে থাকা ২৩ বাংলাদেশি নাবিকও এর মধ্য দিয়ে জিম্মি দশা থেকে মুক্ত হলেন।

এমভি আবদুল্লাহ মুক্ত হওয়ার বিষয়টি রোববার রাত ৩টার দিকে গণমাধ্যমকে নিশ্চিত করেন জাহাজটির মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের এক শীর্ষ কর্মকর্তা।

তিনি বলেন, জাহাজটি এখন মুক্ত। এটি এরই মধ্যে ২৩ নাবিকসহ দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে জাহাজটিতে থাকা কয়লা খালাসের কথা রয়েছে। 

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ রোববার দুপুর দেড়টায় জাহাজটির মালিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে বলেও জানিয়েছেন এস আর শিপিংয়ের ওই নির্ভরযোগ্য সূত্রটি।

গত ১২ মার্চ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখা হয়। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।