-
Facebook
-
Twitter
-
Linkedin
গরমে হিটস্ট্রোক এড়াতে যে খাবার পরিহার করবেন
এপর্যন্ত তীব্র দাবদাহে পাবনা ও চুয়াডাঙ্গা জেলায় হিটস্ট্রোকে তিনজনের মৃত্যু হয়েছে।
হিটস্ট্রোক কি?
স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসে হিটস্ট্রোক কী? শরীরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেলে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮ ডিগ্রি ফারেনহাইট। এটি বাড়তে বাড়তে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পেরিয়ে গেলেই হিটস্ট্রোক হতে পারে। এটি একটি মেডিকেল ইমার্জেন্সি। দ্রুত চিকিৎসা না নিলে রোগীর মৃত্যুর আশঙ্কা থাকে। হিটস্ট্রোকের প্রধান কারণ পানিশূন্যতা।
হিটস্ট্রোকের লক্ষণ
• মাথাব্যথা
• মাথা ঘোরা
• বিভ্রান্তি, ক্লান্তিবোধ
• ঘাম না হওয়া ও ত্বক শুষ্ক হয়ে যাওয়া
• অজ্ঞান হয়ে যাওয়া
• দ্রুত হৃৎস্পন্দন
• হ্যালুসিনেশন
• বমিভাব
হিটস্ট্রোক এড়াতে যে খাবার পরিহার করবেন
• ভাজা খাবার
• প্রক্রিজাত করা মাংস
• অ্যালকোহল
• ক্যাফেইন
• উষ্ণ মসলা- গোলমরিচ, রসুন, লবঙ্গ, দারুচিনি, আদা, জয়ফল