সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:52 am

রুয়েট শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শনিবার (২৫ মে) বিকাল ৩টার দিকে নগরীর সাধুর মোড়ের ভাড়া বাসা থে‌কে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ওই শিক্ষার্থীর নাম সৌভিক মল্লিক(২১)। নিহত সৌ‌ভিক রু‌য়ে‌টের সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষে ছাত্র। তিনি মাগুরা জেলার রামকান্তপুর এলাকার সমির কুমার মল্লিকের ছেলে।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন জানান, আত্মহনকারী শিক্ষার্থী সমির কুমার মল্লিক সাধুর মোড়ে একটি ভাড়া বাসায় থাকতেন। দরজা ভেতর থেকেই লাগানো ছিল। অন্য ছাত্ররা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সৌভিককে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বোয়ালিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সৌভিকের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মৃতের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।