-
Facebook
-
Twitter
-
Linkedin
দেশের পতাকা হাতে নিউইয়র্কের রাস্তায় মৌসুমী
অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ডে প্যারেড।
রোববার (২৬ মে) বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ১৮টি সড়ক জুড়ে বর্ণাঢ্য এই প্যারেডে উপস্থিত ছিলেন মৌসুমী। বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন নেউইয়র্কের রাস্তায়। বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বহু সংখ্যক মানুষ অংশ নেন এই প্যারেডে।
এ সময় মৌসুমী বলেন, ‘নিউইয়র্কের রাস্তায় আমরা বাংলাদেশিরা সমবেত হয়েছি। সবাই আমরা বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছি।’
জানা গেছে, নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধন করেন। তারকাদের মধ্যে চিত্রনায়িকা মৌসুমী ছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রানো নেওয়াজ। প্যারেডের জন্য জ্যাকসন হাইটস এলাকার ১৮টি সড়ক বন্ধ করে দেওয়া হয়। প্যারেডটি সিক্সটি নাইন স্ট্রিট থেকে শুরু হয়ে থার্টি সেভেন এভিনিউ দিয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হয়।
যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বসে নেই মৌসুমী। সেখানে বিভিন্ন স্টেজ শোতে অংশ নেওয়ার পাশাপাশি ‘অর্ধাঙ্গিনী’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন তরিকুল ইসলাম মিঠু। এই নায়িকাকে সর্বশেষ দেখা গেছে গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সোনার চর’ সিনেমায়।