-
Facebook
-
Twitter
-
Linkedin
দেশের ৮৭ উপজেলায় তৃতীয় ধাপে ভোটগ্রহণ শুরু
শুরু হয়েছে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৬ উপজেলায় এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
এবার ১১২ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। এর মধ্যে ঘূর্ণিঝড় রেমালের কারণে ২২ উপজেলার ভোট স্থগিত হয়েছে। পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তিন পদের সবাই বিনা-প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় সেখানে ভোট হচ্ছে না। বাকিগুলোতে নানা জটিলতায় ভোট হচ্ছে না।
এর মধ্যে ইভিএমের মাধ্যমে ১৬টি, বাকিগুলোতে কাগজের ব্যালটে ভোট হচ্ছে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ভোট এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ইসি জানায়, তৃতীয় ধাপে মোট এক হাজার ১৫২ প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭, ভাইস চেয়ারম্যান ৪৫৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন।
তৃতীয় ধাপের ভোটে ৮৭টি উপজেলায় একজন চেয়ারম্যান, চারজন ভাইস চেয়ারম্যান ও সাত মহিলা ভাইস চেয়ারম্যান এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এ নির্বাচনে ৫৬টি পৌরসভা ও ৮৪১টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ কোটি ৮ লাখ ৭৫ হাজার ১৮৪ জন; ভোটকেন্দ্র ৭ হাজার ৪৫০টি।
এর মধ্যে দুর্গম এলাকার ৪১৪টি কেন্দ্রে মঙ্গলবার (২৭ মে) রাতেই ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বাকি ৭ হাজার ৩৬টি কেন্দ্রে আজ (বুধবার) ভোরে এসব সরঞ্জাম পাঠানো হয়।
এদিকে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তৃতীয় ধাপের আরও তিনটি উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে ইসি। ভোট স্থগিত হওয়া উপজেলাগুলো হচ্ছে-নেত্রকোনা জেলার খালিয়াজুরী এবং চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা।