সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 9:15 am

শীর্ষস্থান হারালেন সাকিব

দল। তবে তার আগে দুঃসংবাদ শোনালেন সাকিব। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ওই সিরিজে ব্যাটে-বলে মলিন ছিলেন এই অলরাউন্ডার। তাতেই অবনমন হয়েছে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের। লম্বা সময় ধরে এক নম্বরে থাকা সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। শেষ পর্যন্ত তার কাছেই হারালেন আধিপত্য। বুধবার খেলোয়াড়দের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত সপ্তাহে শেষ হওয়া সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে যথাক্রমে ৬ ও ৩০ রান করেছিলেন। তিন ইনিংসে নিয়েছিলেন মাত্র ১টি উইকেট। প্রথম দুই টি-টোয়েন্টিতে ছিলেন উইকেটশূন্য। তাতেই সাকিবের অবনমন হয়েছে ব্যাটিং-বোলিংয়ে। টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে যাওয়ায় ২২৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠেছেন হাসারাঙ্গা। ব্যাটিংয়ে তিন ধাপ পিছিয়ে সাকিব আছেন যৌথভাবে ৮২তম স্থানে। আর বোলিংয়ে এক ধাপ অবনতি হওয়ায় তার অবস্থান ৩১ নম্বরে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাজে পারফরম্যান্সে প্রভাব শুধু সাকিবের ওপরেই পড়েনি, পড়েছে বাকিদের র‌্যাঙ্কিংয়েও। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে লিটন দাস নেমেছেন ৪০ নম্বরে। চার ধাপ পিছিয়ে শান্তর অবস্থান ৪৪ নম্বরে। শান্ত সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটিং পেয়ে করেন ৩৯ রান। তবে ব্যাতীক্রম তাওহীদ হৃদয়, ১২ ধাপ এগিয়ে উঠেছেন ৬০ নাম্বারে। দুই ধাপ অবনমন হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। কোনো ম্যাচ না খেলেই আফিফ হোসেনের অবনমন হয়েছে দশ ধাপ। উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানের, দুই ধাপ এগিয়ে ২৫ থেকে ২৩ নাম্বারে উঠেছেন এই পেসার। চোটের কারণে খেলতে না পারা তাসকিন পিছিয়েছেন পাঁচ ধাপ। তিন ধাপ করে অবনমন হয়েছে পেসার শরিফুল ইসলাম ও স্পিনার মাহদী হাসানের। লেগ স্পিনার রিশাদ ৩৮ ধাপ এগিয়ে উঠেছেন ৫২ নম্বরে। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন ভারতের সুরিয়াকুমার যাদভ। বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ লেগ স্পিনার আদিল রাশিদ। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।