সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:19 am

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

মেথিকান্দা রেলওয়ে স্টেশনের ২ কিলোমিটার দূরের খাকচক কমলপুর স্থানে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের আনুমানিক বয়স প্রত্যেকের ১৪-২৫ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পড়নে ছিল শার্ট ও খালি গা। স্থানীয়রা জানান, সকাল ৭ টার দিকে স্থানীয়দের চোখে পড়ে। এ সময় ট্রেনের চাকায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ উপস্থিত হয়ে নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালায়। রায়পুরা-বেলাব সার্কেল আফসান আল আলম সাংবাদিকদের জানান ধারনা করা হচ্ছে ভোরে দিকে ঘটনাটি ঘটেছে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য তদন্ত চলছে।