-
Facebook
-
Twitter
-
Linkedin
করোনায় আক্রান্ত জো বাইডেন
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে তার শরীরে করোনা শনাক্ত হয়। নাভাদা থেকে উড়োজাহাজে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভালো বোধ করছি।’
বাইডেনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে বলেন, বুধবার লাস ভেগাসে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাকে টিকা দেওয়া হয়েছে।
করোনা শনাক্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন বাইডেন। সেখানে নিজ বাড়িতে সঙ্গনিরোধে থাকবেন তিনি।