সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 8:21 am

এইচএসসির ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের পরীক্ষা স্থগিত

করা হয়েছে। এর আগে গত ১৮, ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের পরীক্ষা অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচী বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।