সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 6:55 am

ইরাককে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা

২-১ গোলে হারে আর্জেন্টিনা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো লিওনেল মেসি-ডি মারিয়াদের উত্তরসূরিরা। দুইবারের অলিম্পিক স্বর্ণজয়ীরা রোববার (২৮ জুলাই) ইরাককে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টারের আশা বাঁচিয়ে রাখলো।এদিন ম্যাচের ১৩ মিনিটে হুলিয়ান আলভারেজের বাড়ানো বলে আর্জেন্টিনাকে এগিয়ে নেন আলমাদা থিয়াগো। বিশ্বকাপজয়ী কোনো ফুটবলার হিসেবে ২৮ বছর পর অলিম্পিকে গোল করলেন এই মিডফিল্ডার। এর আগে ১৯৯৬ অলিম্পিকে এই নজীর ছিলো ব্রাজিলের সাবেক দুই তারকা রোনালদো ও বেবেতোর।

এরপর আরও কয়েকটি আক্রমণ করে তারা। তবে প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে ইরাক। তাতে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় উভয়দল।

বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধের আরও আক্রমণাত্মক হয়ে উঠে আর্জেন্টিনা। যার সুবাধে গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি হাভিয়ের মাসচেরানোর শিষ্যদের। ম্যাচের ৬২ মিনিটে ২৩ বছর বয়সী ফরোয়ার্ড লুসিয়ানোর গোলে ২-১ গোলের লিড নেয় আর্জেন্টিনা।

এরপর ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয় ইরাক। ম্যাচের শেষ ভাগে ৮৫ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান এজেকুয়েল ফের্নান্দেজ। আবারও সহকারীর ভূমিকায় আলভারেজ। ম্যানচেস্টার সিটির তরুণ এই তারকার বাড়ানো বলে ব্যবধান ৩-১ করে জয় অনেকটাই নিশ্চিত করেন এজেকুয়েল ফের্নান্দেজ।

ম্যাচের বাকি সময় আর কেউ গোলের দেখা না পেলে ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়েন হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা।