সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 12:19 pm

দ্রুততম মানবী হয়ে জুলিয়েন আলফ্রেডের ইতিহাস

জিতেছেন জুলিয়ান আলফ্রেড।শনিবার (৩ আগস্ট) স্তাদ দু ফ্রান্সের বৃষ্টিভেজা ট্র্যাকে ১০.৭২ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন জুলিয়েন। আর আরেক বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের শাকারি রিচার্ডসন ১০.৮৭ সেকেন্ড সময় নিয়ে জেতেন রুপা। ব্রোঞ্জও জেতেন আরেক মার্কিন স্প্রিন্টার মেলিসা জেফারসন। তিনি সময় নিয়েছেন ১০.৯২ সেকেন্ড।

আলফ্রেড জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বলেন, ‘আমি নিজের প্রতি বিশ্বাস রেখেছিলাম, যেটা ছিল গুরুত্বপূর্ণ। সেন্ট লুসিয়া থেকে আসা আমার কাছে অনেক অর্থবহ। বিশ্ব ইনডোরেও আমি এটা করেছিলাম। আমি জানতাম সেন্ট লুসিয়ানরা এই রেস দেখবে। তারা ঘরে বসে উদযাপন করছে নিশ্চয়। আমার মনে হয় লোকেরা এখন সেন্ট লুসিয়াকে খুঁজছে। এই জয় এখনও হজম হয়নি, আস্তে ধীরে হবে। দেশে ফিরে সবার সঙ্গে উদযাপনে যোগ দিতে অধীর হয়ে আছি আমি।