-
Facebook
-
Twitter
-
Linkedin
দেশবাসীর উদ্দেশে তারেক রহমানের ভিডিও বার্তা
দেশবাসীকে শান্ত থাকার আহবান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৫ আগস্ট) রাতে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান করেন।
দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ৫২, ৭১ কিংবা ৯০ এর মত ছাত্র-জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে।
বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করুন, অনুগ্রহ করে প্রতিশোধ কিংবা প্রতিহিংসা করবেন না। কেউ নিজের হাতে আইন তুলে নেবে না।