-
Facebook
-
Twitter
-
Linkedin
গাজায় ইসরাইলি হত্যার শিকার ১৬ হাজার ৪৫৬ শিশু
শিকার হয়েছে। যুদ্ধের ৩১১তম দিনে এই সংখ্যা প্রকাশ করে সরকারি মিডিয়া অফিস। খবর আলজাজিরার। টেলিগ্রামে এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় গত প্রায় ১০ মাসে ৩ হাজার ৪৮৬টি হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এই সময়ের মধ্যে ৩৯ হাজার ৮৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ৪৫৬ জন শিশু এবং ১১ হাজার ৮৮ জন নারী। সেখানে সংঘাতে আহত হয়েছে আরও ৯২ হাজার ১৫২ জন।
প্যালেস্টাইন সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিক্স জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার পুরো জনগোষ্ঠীর ১ দশমিক ৮ শতাংশ মানুষকে হত্যা করেছে ইসরাইল। নিহতদের মধ্যে ৭৫ শতাংশই ৩০ বছরের কম বয়সি মানুষ। এর আগে গত শনিবার (১০ আগস্ট) গাজার একটি স্কুলে ইসরাইলি বোমা হামলায় ১০০ জনেরও বেশি নিহত হয়। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও জাতিসংঘ।