সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 6:02 am

বরিশালে যুবককে পিটিয়ে হত্যা

করেছে স্বজনরা। টাকা ধার না দেয়ায় শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় তাকে মারধর করলে শনিবার ভোর রাতে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতর ভাই বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। শনিবার (১৭ আগস্ট) গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

মৃতের স্বজনদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালি গ্রামের কামাল সিকদারের ছেলে রাশেদ সিকদার ঢাকার একটি কারখানায় কাজ করার সুবাদে দীর্ঘ বছর সেখানে থাকেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে বেড়াতে এলে তারই কয়েকজন আত্মীয় তার কাছে টাকা চান। তবে সেটি ধার বাবদ না চাঁদা বাবদ সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আর ওই টাকা না পেয়ে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাশেদের আত্মীয় হামিম ও আল আমিনসহ কয়েকজন তাকে মারধর করে। তখন কাঠ দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত রাশেদকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতর ভাই রাসেল সিকদার বাদী হয়ে ঘটনার সাথে জড়িত হামিম ও আল আমিনসহ ৫ জনকে আসামি করে শনিবার সকালে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

এদিকে নিহতের ভাই রাসেল সিকদার পুলিশকে জানিয়েছেন, রাশেদ ঢাকার একটি প্লাস্টিক কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। শুক্রবার বিকেলে রাশেদ গ্রামের বাড়িতে বেড়াতে আসে। সে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলোনা। তবুও সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যা করে। তবে হামলাকারীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে দাবী করেছেন নিহত ভাই। তবে এ ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।