সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:15 am

শিগগিরই চালু হচ্ছে পিস টিভি বাংলা : জাকির নায়েক

ভারতের খ্যাতনামা ইসলামি স্কলার ডা. জাকির নায়েক জানিয়েছেন বাংলাদেশে শিগগিরই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে। সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।

এক দর্শক জাকির নায়েককে প্রশ্ন করেন, নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন? জবাবে তিনি জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেওয়ায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছে।

তিনি আরও জানান, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে।