-
Facebook
-
Twitter
-
Linkedin
হাতিরঝিল থেকে জি-টিভির নিউজরুম এডিটরের মরদেহ উদ্ধার
ডুবে রাহানুমা সারাহ(৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি জিটিভির নিউজ রুম এডিটর ছিলেন।মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে ওই নারীকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জানান, রাত পৌনে ১টার দিকে হাতিরঝিল প্রথম ব্রিজের নিচে লেকের পানিতে ভাসমান অবস্থায় ছিল ওই নারী। পাশেই তার ব্যাগ ভাসছিল। পানি থেকে তাকে তুলে দ্রুত ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কোন চিকিৎসা দেন নাই তারা। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নারী কিভাবে লেকের পানিতে ডুবে গেছে তা জানতে পারি নাই। মৃত রাহানুমার বাসা মিরপুরের কল্যাণপুরে। বাবার নাম বখতিয়ার শিকদার। তিনি গাজী টিভির নিউজ রুম এডিটর ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।