সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 6:03 pm

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতের রাজস্থানে একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন বিমানের পাইলট। সোমবার স্থানীয় সময় রাতে বারমেরের এক প্রত্যন্ত এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনীর কয়েকটি ইউনিট।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানটি আগুনে পুড়ে গেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানির কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের পৌঁছাতে দেরি হয়েছে।

এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানায়, ফাইটার জেটটি উড্ডয়নের পর এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বাধ্য হয়ে যুদ্ধবিমান থেকে প্যারাসুটের সাহায্যে বের হয়ে যান পাইলট। দুর্ঘটনার বিস্তারিত জানতে একটি কমিটি গঠন করা হয়েছে।