সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:20 am

গণঅভ্যুত্থানের শহিদদের সম্মান জানাবে সরকার

জনতার গণঅভ্যুত্থানে শহিদদের সম্মান জানাবে সরকার। সোমবার (৯ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদের স্মরণে স্মরণসভা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম একথা বলেন। তিনি বলেন, স্মরণ সভায় শহীদ পরিবারকে সর্বোচ্চ সম্মান দেয়ার পাশাপাশি ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগাতে হবে।

উপদেষ্টা বলেন, স্মরণসভায় বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন এবং লং মার্চ টু ঢাকা এই তিনটি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে কারণ শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে। স্মরণ সভাকে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যেন তা জুলাই গণআন্দোলনের আবহ তৈরি করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল হক অনুষ্ঠানের বিভিন্ন ডিজাইন নিয়ে তার মতামত ব্যক্ত করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ. মুশফিকুর রহমান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।