সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 2:50 pm

বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণে নিহত ৪

মিলে তেলের ট্যাংক বিস্ফোরণের চার টেকনিশিয়ান নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- সৈয়দপুর অফিসার্স কলোনির খলিলুর রহমানের ছেলে ইমরান, একই এলাকার সোলায়মানের ছেলে আবু সাঈদ, সালাম হোসেনের ছেলে মনির হোসেন ও একই এলাকার রুবেল মিয়া। নিহতদের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেরে মর্গে রয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বখতিয়ার রহমান জানান, তেলের টাইম বিস্ফোরণে ওই মিলের মধ্যে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে বেশ কয়েকজন শ্রমিক দগ্ধ হয়। বগুড়ায় হাসপাতালে নেওয়ার পর তারা মারা যায়।