সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:57 am

আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত

প্রদেশে বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত ও চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানিয়েছে। হতাহতরা দাইকুন্দি প্রদেশের বাসিন্দা ছিলেন। তারা হজযাত্রীদের স্বাগত জানাতে গিয়েছিলেন।

রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মতিন কানি। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এদিকে বিদ্রোহী গোষ্ঠী দায়েশ বা ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।