সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 8:06 pm

বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট দিলো ভারত

 রানের পর্বতসমান লক্ষ্য দিয়েছে ভারত। ৪উইকেটে ২৮৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা, তাতে ভারতের লিড হয়েছে ৫১৪ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭.১ ওভারে ১৪৯/১০ ( মিরাজ ২৭*; সাদমান ২, জাকির ৩, মুমিনুল ০, শান্ত ২০, মুশফিক ৮, লিটন ২২, সাকিব ৩২, হাসান ৯, তাসকিন ১১, নাহিদ ১১)।

প্রথম ইনিংসে ভারত ৯১.২ ওভারে ৩৭৬/১০ (সিরাজ ০*; রোহিত ৬, গিল ০, কোহলি ৬, পান্ত ৩৯, জয়সওয়াল ৫৬, রাহুল ১৬, জাদেজা ৮৬, আকাশ ১৭, অশ্বিন ১১৩, বুমরা ৭)।

তৃতীয় দিন বাংলাদেশকে দ্রুত গুটিয়ে দেওয়ার মিশনে সফল হয়নি বাংলাদেশ। বরং তাদের হতাশ করে স্বাগতিক ভারত রানের পাহাড় গড়েছে। ৫১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে তারা। তাতে প্রথম টেস্টে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৫ রানের। একনজরে দেখে নিন সংক্ষিপ্ত স্কোর-

দ্বিতীয় ইনিংসে ভারত ৬৪ ওভারে ২৮৭/৪ ডি, লিড ৫১৪ (রাহুল ২২*, গিল ১১৯*: রোহিত ৫, জয়সওয়াল ১০, কোহলি ১৭, পান্ত ১০৯)।