সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 3:11 pm

পরপারে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দৈনিক সংগ্রামে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চত করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম। তিনি বলেন, রাত ৯টার দিকে রুহুল আমিন গাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে নানা শারীরিক জটিলতা দেখা দেয়। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

রুহুল আমিন গাজীকে থাইল্যান্ডে চিকিৎসা নেয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নেওয়া সম্ভব হয়নি।