সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 6:01 am

মিরপুর শাহ আলী থেকে গুলি উদ্ধার

কমপ্লেক্স থেকে সেনাবাহিনীর সহযোগিতায় ৬ রাউন্ড গুলি, শটগানের ২ রাউন্ড কার্তুজ, ২টি ওয়্যারলেস সেটসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ।

রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় সেনাবাহিনীর সহযোগিতায় শাহ আলী মাজার শরীফ আড়ৎ কমপ্লেক্স এর শেড নং -১১, আড়ৎ নং ৯৭-৯৮ এর সামনে পাকা রাস্তার উপর একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে থেকে .২২ এমোনিশনের ৬ রাউন্ড গুলি, শটগানের ২ রাউন্ড কার্তুজ, ২টি Motorola ওয়্যারলেস সেট, ১টি Hikvision সিসি ক্যামেরা, ১টি ল্যাপটপ চার্জার, ১টি ছুরি, ১১ পুরিয়া গাঁজা ও ৩ পিস ইয়াবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ ও তদন্ত প্রক্রিয়াধীন।


তথ্যসূত্রঃ সময়ের আলো/৭ অক্টোবর, ২০২৪, ১২:০২