সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 30, 2026 12:02 am

নাটোরে বজ্রপাতে নিহত ২


পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতেরা হলেন উপজেলার খোলাবাড়িয়া এলাকার নুর হোসেন মণ্ডলের ছেলে মোমিন হোসেন (৩৫) এবং নওগাঁর আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা গ্রামের সাদেক আলী ছেলে রায়হান আলী(৩২)।

জানা যায়, ভোরে হালতিবিলে নৌকা নিয়ে শামুক তুলতে যান তারা। এসময় হঠাৎ বজ্রপাত ঘটনাস্থলে মোমিন হোসেনের মৃত্যু হয়। এতে নৌকায় থাকা অপর জন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে হালতিবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রায়হান আলীর মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হলে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।