সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 14, 2026 7:33 am

সিএমএইচে চিকিৎসা নিয়েছেন ড. ইউনূস

প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে অস্ত্রোপচার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার সকাল থেকে পুনরায় দায়িত্ব পালন করছেন তিনি।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য ছোট অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন। শুক্রবার সকালে তিনি পুনরায় দায়িত্ব পালন করেন। চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।