সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 30, 2026 12:05 am

৭০ টাকা আলুর কেজি

প্রতি কেজি আলুর দাম এখন ৭০ টাকা ছাড়িয়েছে। কোনো কোনো বাজারে ৭৫ থেকে ৮০ টাকাতেও বিক্রি হচ্ছে। অথচ সপ্তাহ খানেক আগেও আলুর কেজি ছিল ৬০ থেকে ৬৫ টাকা।

খুচরা বাজারের বিক্রেতারা জানিয়েছেন, শুক্রবার বিভিন্ন বাজারে প্রতি কেজি আলু ৬৫ টাকায় বিক্রি হয়েছে। তার আগের সপ্তাহে আরও পাঁচ টাকা কম ছিল। দুই সপ্তাহের মধ্যে আলুর কেজি ১০ টাকা বেড়েছে। এদিকে পাইকারি বিক্রেতারা জানান, এখন পাইকারিতেই প্রতি কেজি আলু ৬২-৬৪ টাকায় বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগে ৫৮-৬০ টাকা ছিল।

আলুর দামের বিষয়ে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আলুর মৌসুম এখন শেষের দিকে। প্রতি বছর এ সময় দাম বাড়ে। তবে এ বছর শুরু থেকে আলু চড়া দামে বিক্রি হচ্ছে। এরপর এখন আবার বেড়ে আরও অস্থিতিশীল হয়েছে। হিমাগারে আলুর দাম হঠাৎ বেড়ে গেছে। আলুর সংকট দেখা দেওয়ায় দাম বেড়েছে। মুন্সীগঞ্জ, বগুড়া, রাজশাহী, রংপুরে আলুর খুব সংকট চলছে, পাওয়া যাচ্ছে না। এ বছর অতি বৃষ্টি ও ঢলে দুই দফায় আলুর বীজ নষ্ট হওয়ায় সারা বছর আলুর বাজার অস্থিতিশীলতায় কেটেছে।