সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 7:26 pm

ব্যস্ত অভিনেতা নিলয়

দর্শকদের মুগ্ধ করেছে। রিয়েলিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’-এর মাধ্যমে মিডিয়ায় তার পথচলা শুরু। এরপর বিজ্ঞাপন, নাটকে কাজ করেছেন নিলয়। চ্যানেল আইতে প্রচারিত সালাহ উদ্দিন লাভলু পরিচালিত ‘সোনার পাখি রুপার পাখি’ ধারাবাহিক নাটকটি দিয়ে পরিচিতি পান নিলয়। এই সময়ে পাঁচটি সর্বাধিক ভিউয়ের নাটকের মধ্যে নিলয়ের দুটি নাটক রয়েছে। নাটক দুটি হলো- মোহিন খানের ‘শ্বশুরবাড়িতে ঈদ’ ও ‘সংসার আমার ভাল্লাগে না’।

অভিনয়ে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট নিলয়। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আমার মা-বাবার দোয়ায় আমি আজকের অবস্থানে আসতে পেরেছি। আমার অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট। এটি সত্যি ট্রেন্ডিং গল্পের বাইরে পারিবারিক গল্পের নাটকেও অভিনয় করি। কিন্তু সেসব নাটক দর্শক খুব কমই দেখেন। আমরা কিন্তু দর্শকের জন্য অভিনয় করি। আর দর্শক যে নাটক দেখেন সেটি কিন্তু এই সময় ভিউ দিয়েই বিবেচিত হয়। আমরা দর্শকের মতামতকে গুরুত্ব দিই।