সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 3:55 pm

ঢাবির সিন্ডিকেট নিয়ে শিবির সভাপতি সাদিকের হুঁশিয়ারি

আওয়ামী লীগের শাসনামলে গঠন করা। এটিকে দ্রুত ভেঙে পুনরায় ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কায়েম। অন্যথায় রাজপথে এর ফয়সালা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (১৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, আওয়ামী মদদপুষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এখনো ভাঙা হয়নি! শহীদদের রক্তের ওপর কীভাবে নিজাম ভূঁইয়ারা সিন্ডিকেট সভা করতে পারেন? আমাদের চব্বিশের বিপ্লবের প্রতি একপ্রকার কৌতুকের নামান্তর!

সিন্ডিকেট ভাঙার ব্যাপারে প্রশাসন কার্যকর ভূমিকা রাখেনি উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতোমধ্যেই প্রশাসনের সঙ্গে ছাত্র সংগঠনের মিটিংয়ে সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি তুলেছি। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের ৬৩ দফা সংস্কার প্রস্তাবনায়ও ছাত্রশিবির আওয়ামী চাটুকারদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা উল্লেখ করেছি। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি (শিক্ষা ও প্রশাসন) এবং প্রক্টর মহোদয় এখন পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি!

দাবি মেনে না নেওয়া হলে রাজপথে তার সমাধান হবে উল্লেখ করে ঢাবি শিবির সভাপতি বলেন, আমরা চাই চব্বিশের শহীদদের আকাঙ্ক্ষা লালন করতে সক্ষম এমন সিন্ডিকেট। তোষামোদি ও দালালবৃত্তির সংস্কৃতি ভেঙে দিয়ে প্রকৃত অর্থেই কাজ করতে সক্ষম, এমন সিন্ডিকেট দ্রুততম সময়ের মধ্যে গঠন করতে হবে। অন্যথায় রাজপথে ফায়সালা করতে বাধ্য হব।

যাযাদি ডেস্ক/ ১৪ নভেম্বর ২০২৪