সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 7:25 pm

ওয়ানডেতে বড় জয় টাইগ্রেসদের

বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। মিরপুরে আগে ব্যাট করতে নেমে রেকর্ড সংগ্রহ গড়ে নিগার সুলতানা জ্যোতির দল। শারমির আক্তারের ৯৬ রানের ইনিংসের সুবাদে ৪ উইকেটে ২৫২ রান করে লাল-সবুজের দল।

বুধবার (২৭ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে আইরিশদের ২৫৩ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে মাত্র ৯৮ রানেই গুঁটিয়ে যায় আয়ারল্যান্ড। এতে ১৫৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

এর আগে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করল জ্যোতি-নাহিদারা।