সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:54 am

পাকিস্তানের কাছে হারল ভারত

অবস্থানে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আইসিসি। এমন পরিস্থিতিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের লড়াইয়ে ভারতকে ৪৩ রানে হারিয়ে আসর শুরু করল পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে নজর কেড়েছেন পাকিস্তানের শাহজাইব খান। তিনি ভারতের বোলারদের সামলে খেলেন ১৫৯ রানের ইনিংস। তার ব্যাটে ভর করে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান করে পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৮ রানে অলআউট হয় ভারত। এমন ম্যাচে শতরানের ইনিংস খেলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জোড়া রেকর্ড গড়েছেন শাহজাইব।

যুবাদের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে শাহজাইব এক ইনিংসে সর্বাধিক রান করেছেন। ইনিংসটি খেলতে ১৪৭ বল খরচ করেন তিনি। এর আগে ২০১২ সালে ১২৪ বলে ১৩৪ রান করেছিলেন সামি আসলাম। সেটিই ছিল এত দিন এই প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে কোনো ক্রিকেটারের করা সর্বাধিক রান।

শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে ১৫৯ রানের ইনিংস খেলার পথে ১০টি ছক্কা মারেন শাহজাইব। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটারদের মধ্যে কোনো ইনিংসে সর্বাধিক ছক্কা মেরেছেন তিনি। এর আগে কামরান গুলাম একটি ইনিংসে পাকিস্তানের হয়ে সাতটি ছক্কা মেরেছিলেন। সেটিই এত দিন ছিল পাকিস্তানের ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড।